
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার রামদয়াল উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবুল বাশার চর আলগী ইউনিয়নের নুরুল হক হাফেজের ছেলে।ওই ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আব্দুল মুকিত সোহেল (৪২) গুরুতর আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় রামদয়াল বাজারের উত্তর পাশে একটি বিরোধীপূর্ণ সম্পত্তি দখলে (নির্মাণ কাজের প্রস্তুতি)দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আসে স্থানীয় প্রভাবশালী রাসেলসহ ১০-১২ জন লোক। এ সময় ওই জমির মালিক দাবি করে তাদের বাধা দিলে আবুল বাশার ও তার ছেলেকে কিল ঘুষি ও পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আবুল বাশারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে বাশারের আহত ছেলে সোহলেকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভয়ে আবুল বাশার নামের একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.