লক্ষ্মীপুর প্রতিনিধি:
আগামী ২৪ মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি সভা করেছে দোয়াত কলমের প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু।
শনিবার(৯মার্চ)সকালে জেলা শহরের নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পশ্চিম যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাধারন সম্পাদক আব্দুল আল নোমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর জব্বার লাভলু, সদর পশ্চিম যুবলীগ যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মাহবুব, পূর্ব যুবলীগ আহবায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহবায়ক রুপম হাওলাদার, যুবলীগ নেতা মোফাচ্চার হোসেন চুন্নু, ইসমাইল হোসেন মেম্বার, রেজাউল করিম জেনি, মমিন উল্যাহ সবুজ, ইকবাল হোসেন হিমেল ক্বারী, মিজানুর রহমান মিজান, কে এম বাপ্পি, রিয়াজ হোসেন, মোঃ আলি আজগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় আগামী নির্বাচনে দোয়াত কলম মার্কার পক্ষে কাজ করার পাশাপাশি ২৪ মার্চ দলমত নির্বিশেষে সালাহউদ্দিন টিপুকে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দেন উপস্থিত নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.