
‘‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ উদযাপন করা হয়।
রবিবার(১০মার্চ,২০১৯) সকালে কালেক্টরেট প্রাঙ্গনে জেলা প্রশাসন ,লক্ষ্মীপুর এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।আরও ছিলেন সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখা (ডিআইওয়ান) ইকবাল হোসেন।
এছাড়াও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.