লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এ কে এম আজিজুর রহমান মিয়া।
রবিবার(১৬ জুন ,২০১৯) রাতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি বদলীজনিত বিদায়ী ওসি লোকমান হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে এ এম আজিজুর রহমান জেলার রায়পুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত ওসি এ কে এম আজিজুর রহমান বলেন, লক্ষ্মীপুর মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি লক্ষ্মীপুরকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব। এজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.