সংবাদদাতাঃ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে ফাউন্ডেশনের সহযোগী সংস্থা সমুহের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২ ডিসেম্বর,২০১৯) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রেদোয়ান আরমান শাকিল এর নেতৃত্বে শুরু হয়ে ঢাকা-রায়পুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে সাংবাদিক, ফাউন্ডেশনের সুবিধাভোগী ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভয়েস সংস্থার নির্বাহী পরিচালক শামছুল আলম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রাউস সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাশেদ আলম, বাপসা সংস্থার জেলা প্রতিনিধি জোবেদা বেগম। জেলা সমন্বয়কারী নূর মোহাম্মদ এনজিও ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম উপস্থাপন করেন। তিনি জানান যে লক্ষ্মীপুরে এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় ৫টি এনজিও সরকারের এসডিজি বাস্তবায়নে সহযোগীর ভূমিকায় থেকে নিরলস কাজ করে যাচ্ছে। সভায় উপস্থিত সুবিধাভোগীবৃন্দ তাদের মতামত প্রদান করেন এবং তারা উন্নয়নমূলক কার্যকমে তাদের সম্পৃক্ত করার জন্য এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.