শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
প্রিয় জেলাবাসী।বর্তমান পরস্হিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। তবে অসম্ভব নয় এ বিশ্বাস আমাদের রাখতে হবে। সাতক্ষীরা জেলা শহর সহ প্রতিটি উপজেলার বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ৮ দফা কর্মসূচি প্রনয়ণ করা হয়েছে।
এ কর্মসূচীর বাস্তবায়ন পর্যবেক্ষণ ও উদ্বুদ্ধকরনের জন্য সাতক্ষীরা জেলা এনজিও সমন্বয় পরিষদকে অনুরোধ করা হয়েছে। তারা মাঠে কাজ শুরু করেছে। এনজিও সদস্যের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযুদ্ধের চেতনাধারী ছাত্র সংগঠন ও ব্যক্তি পর্যায়ে সামাজিক দুরত্ব বজায় রাখার এ কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে আসলে সাতক্ষীরা জেলাবাসী করোনার সংক্রমণ ঝুঁকি থেকে রক্ষা পাবে।
আমরা এ মুহূর্তে সাতক্ষীরা জেলাকে কি ভাবে সুরক্ষিত রাখতে পারি অসহায় মানুষের পাশে কিভাবে দাড়াতে পারি শুধুমাত্র এ নিয়েই ভাবতে এবং কাজ করতে চাই। জীবনে এমন সংকট বার বার আসেনা। এ সংকটকে মোকাবিলা করতেই হবে। আশা করি সকলে এগিয়ে আসবেন। আমি উদাত্ত আহবান জানাচ্ছি আমাদের সাথে এসে সাতক্ষীরা বাসীকে সুরক্ষার জন্য কাজ করুন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.