মুজাহিদুল ইসলাম,লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু ইউসুফ ছৈয়ালের বিরুদ্ধে জেলেদের চাউল বিতরন নিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচার করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১২মে) সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত ঘন্টা ব্যাপী চর রমনী মোহন ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক গ্রামবাসী কর্মসূচিতে অংশ গ্রহন করেন। এ সময় গ্রামবাসীর পক্ষ থেকে কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ শাহজাহান, দুলাল হোসেন, আবদুল খালেক, নজরুল ইসলাম, ইয়াকুব আলী, ইমাম হোসেন সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান করোনা ভাইরাস উপেক্ষা করে চর চমনী মোহন ইউনিয়নে চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ পরিষদের মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ভিজিএফ, ভিজিডিসহ অন্যান্য সরকারী ত্রাণ সহায়তা সাধারণ মানুষদের মাঝে বিতরন করে যাচ্ছে। তার এসকল কর্মকান্ড থেকে একটি কুচক্রি মহল চেয়ারম্যানের বিভিন্ন ষড়ষন্ত্রে লিপ্ত রয়েছে।
গত শনিবার ৭ ও ৯ নং ওয়ার্ডের হারুন ও সোহাগের বাড়িতে থাকা ২১ মন ভিজিএফ চাউলসহ তাদের প্রশাসনের কাছে ধরিয়ে দেয়। অথচ ইউপি চেয়ারম্যান বিষয়টি জানে না।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সোহাগ ও হারুণ মিঝি কে আটক করে ২১মন চাউল জব্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। অথচ আটককৃত চাউল গুলো তাদের এবং তাদের পরিবারের লোকদের নামে সম্প্রতি বরাদ্দ দেওয়া হয়। আটককৃত সোহাগ ৪ বস্তা চাউল অন্য জেলে থেকে ক্রয় ঘরে রাখে।
এ ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে। যা মিথ্যা বানোয়াট ও সাজানো নাটক। তারা এ ঘটনার সুবিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
উক্ত ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচার দাবী করে। চেয়ারম্যানের বিরুদ্ধে অপ্রপচার ও ষড়ষন্ত্র করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.