শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার থানা পুলিশের মাঝে করোনা নিরাপত্তা সামগ্রী বিতরন করা হয়।
সোমবার(১১মে)সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) স্যার এর পক্ষ থেকে এই নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।
পুলিশ সুপারের পক্ষ থেকে প্রাপ্ত করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যাক্তিগত নিরাপত্তা সামগ্রী জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জামিরুল ইসলাম, কালিগঞ্জ সার্কেল, সাতক্ষীরাদ্বয়ের নির্দেশনামতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জনাব আলহাজ্ব মোঃ নাজমুল হুদা ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ ইয়াছিন আলম চৌধুরী থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের নিকট ১। একটি Face Shield,২। একটি চশমা,৩। ৫ টি Surgical Mask বিতরন করেন এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি সম্পর্কে ব্রিফিং দেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.