শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় ১৬৫ গ্রাম গাজা ও ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছে ০২ জন।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের সার্বিক তত্বাবধানে অতিঃ পুলিশ সুপার, জনাব মোঃ জামিরুল ইসলাম, কালিগঞ্জ সার্কেল মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কালিগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে কালিগঞ্জ থানার অফিসার ফোর্স সহ সোমবার(১১মে)কালিগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক পৃথক জায়গা হতে ১। মোঃ হাসানুজ্জামান(২০), পিতা- মোঃ আলী সরদার, সাং- দক্ষীন রঘুনাথপুর, ২। মঞ্জুরা খাতুন(৫৫), স্বামী- মৃত আলী আহম্মদ, সাং- মৌতলা (কাজিপাড়া), উভয় থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরাদ্বয়ের নিকট হতে ১৬৫ গ্রাম গাজা ও ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক দু'টি নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হইয়াছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.