এইচ.এম.খাইরুজ্জামান রাজীব,বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি।।
আজ সেই ঐতিহাসিক ১২ ই মে। ২০১৮ সালের এই দিনে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান কে সুদৃঢ় করে বাংলাদেশ মহাকাশে তাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের মাধ্যমে। বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে স্যাটেলাইট যুগে পদার্পন করে লাল সবুজের বাংলাদেশ।এরই ধারাবাহিকতায় মহাকাশে নিজেদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের দুই বছর পূর্ণ হলো আজ।
উল্লেখ্য যে,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ একটি মাইলফলক। আর এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১২ মে আমেরিকার কেনেডি স্পেস স্টেশন থেকে মধ্য রাতে (বাংলাদেশ সময়) বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের দ্বিতীয় বর্ষ পূর্তী হলো আজ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.