এইচ এম খাইরুজ্জামান রাজীব, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি।।
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় সারা দেশে যোগদান করেছেন অসংখ্য ডাক্তার।এরা সকলেই ৩৯ তম বিসিএস ক্যাডার এবং দেশের বিভিন্ন জেলার কোভিড-১৯ সেবাদানকারী হাসপাতালে সেবা প্রদান করবেন। আর এতে যোগদান করলেন ৩৯ তম বিসিএসে উত্তীর্ণ বানিয়াচংয়ের তরুণ ডাক্তার জিয়াউর রহমান।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে হবিগঞ্জ সিভিল সার্জন অফিসে যোগদান করেন তিনি। আজ বুধবার (১৩ মে) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে পোস্টিং দেয়া হয়।
ডাক্তার জিয়াউর রহমান বানিয়াচং উপজেলা সদর ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দেশমূখ্য পাড়ার মোঃ ছুরত আলী এবং মোছা. সাজেরা বেগমের পুত্র।
তিনি ২০০৫ সালে বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি এবং ২০০৭ সালে জনাব আলী সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। পরে ২০০৮-’০৯ সেশনে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেন।
ডাক্তার জিয়াউর বলেন, সারাবিশ্বে করোনা এখন ভয়াবহ রুপ ধারণ করেছে। আমাদের দেশেও দিনদিন বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশের এই ক্রান্তিকালে সরকার আমাদের ওপর যে দায়ীত্ব দিয়ে নিয়োগ দিয়েছেন সেই দায়ীত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা চাই।
তাছাড়া সেবার মানসিকতা নিয়ে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে যাতে দায়ীত্ব পালন করে যেতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ডাঃ জিয়াউর।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.