শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
পবিত্র রমাজান মাসে রোজাদারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহুর্ত ইফতার এবং সেহরির সময় কালিগঞ্জ উপজেলায় প্রতিদিনই বিদ্যুৎ চলে যায়।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি না থাকা সত্ত্বেও এমন ত্রুটির কারণে সরকারকে সাধারণ মানুষের মুখে কঠোর সমালোচনা শুনতে হয়। কতিপয় অসাবধান/অসাধু কর্মকর্তার ব্যক্তিগত দায় সরকারের উপর চাপানো কোন ভাবেই কাম্য নয়।
এই গর্হিত ত্রুটির বিষয়ে কালিগঞ্জ উপজেলা যুবলীগের আইডিতে লেখা হয় গত পরশু। লেখাটি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের নজরে আসলে যদি এমন ত্রুটি পুণরায় ঘটে তাহলে তাকে জানানোর নির্দেশ দেন।
ইফতারের পূর্বে যথারীতি বিদ্যুৎ চলে গেলে এমপি মহোদয়কে জানানো হয় এবং তিনি তড়িৎ গতিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে মোবাইলে কথা বলেন।
রুহুল হক এমপি মহোদয় তাদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে আগামীতে এমন অবহেলা মেনে নেওয়া হবেন না বলে সাবধান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.