নিজস্ব প্রতিবেদক :
দেশে চলমান করোনা ক্রান্তিকালে আমার মতলবাসী কষ্টে থাকবে, আমি বেঁচে থাকতে তা হতে দিবো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
১৪ মে বৃহস্পতিবার সকালে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নে ঘরবন্দি কর্মহীন দুঃস্থ, অসহায় ও নিন্ম আয়ের পরিবারের মাঝে রোজার উপহার সামগ্রী বিতরণকালে মুঠোফোনে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রতিনিয়ত জনগণের কাছে থেকে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে করোনার প্রার্দুভাব শুরু থেকেই ব্যক্তিগত তহবিল থেকে সামর্থ অনুযায়ী কাজ সহযোগিতা করছি। প্রধানমন্ত্রীর নির্দেশে এই ত্রাণ তৎপরতা চলমান থাকবে। পাশাপাশি সবাইকে সরকার ঘোষিত নিয়ম মেনে পরিবারসহ বাসায় থাকার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও তাঁর জৈষ্ঠ্যপুত্র সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও ত্রাণমন্ত্রীর নাতি আশফাক হোসেন চৌধুরী মাহির পক্ষ থেকে চাঁদপুর-২ আসনের প্রতিটি ইউনিয়নে ও ২টি পৌরসভায় দ্বিতীয় ধাপে ১০ সহস্রাধিক খাদ্য সামগ্রী অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। যা ইতিমধ্যে ৮০% শেষের পথে। প্রথম ধাপে ও প্রায় ৫হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও করেনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.