
মোঃমাসুদ পারভেজ বাগেরহাট প্রতিনিধি।।
মোংলা ইপিজেডে একটি বিদেশি প্রতিষ্ঠানের ১৫৪ জন শ্রমিককে পূর্ব ঘষিত নোটিশ ছাড়া চাকরিচুত্য করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার(১৪ মে) দুপুরে ইপিজেড গেটে বিক্ষোভ করেছে চাকরিচুত্য বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ মোংলা ইপিজেডে "গোনজুহ্যাত ফ্যাং সাইন্স এ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানি লিমিটেড " নামের চীনা প্রতিষ্ঠানটি উৎপাদন কার্যক্রম শুরু হয় গত বছর নভেম্বরে।তখন থেকে কম বেতনে ও শতাধিক শ্রমিক নিয়োগ করা হয় প্রতিষ্ঠানটির সুতা উৎপাদনের কাজে।আর চাকরিতে যোগদানের ৬ মাস পর তাদের স্হায়ী ভাবে নিয়োগ দেয়ার কথা থাকলে দীর্ঘ দিন থেকে কর্তৃপক্ষ নানা তালবাহানা করে আসছিল।
করোনার লকডাউন ঘোষনার আগে প্রতিষ্ঠানটি কয়েক দফায় দেড় শতাধিক শ্রমিককে নানা কারন দেখিয়ে ছাটাই করে।প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের স্হায়ীকরন না করে উল্টো হয়রানী সহ সর্বশেষ গতকাল বৃহস্পতিবার বাকি আর ১৫৪ জন শ্রমিককে চাকরিচুত্য করা হয়।কতৃপক্ষের এমন আচরন ও সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
ক্ষুদ্ধ শ্রমিকরা চাকরি স্হায়ী করন ও পুনঃ নিয়োগের দাবীতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইপিজেড গেটে ও রাস্তায় অবস্হান নিয়ে দফায় দফায় বিক্ষোভ করে।এ সময় ইপিজেডের নিরাপত্তা রক্ষীরা ইপিজেড এড়িয়া দাড়াতে না দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানায়, আমদানি ও রপ্তানি ও উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের ছাটাই করা হয়েছে।প্রতিষ্ঠানটি চালু হলে তাদের নিয়োগ দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.