ডেন্টিষ্ট শেখ আল মামুন,সাতক্ষীরা।।
ঘুম থেকে ওঠেই ফেসবুকে ঢুকতে একটা দৃশ্য দেখে চোখ আটকে গেলো, দৃশ্যটি দেখে নিজের অজান্তেই চোখের কোনায় জল এসে গেলো, কি নিষ্ঠুর নির্দয় এই পৃথিবীর মানুষ গুলো।
হয়তো খাঁটিয়া না পেয়ে এই ভাবে লাশটিকে বাঁশে ঝুলিয়ে দাফনের জন্য নেওয়া হচ্ছে, পাড়াপ্রতিবেশির কথা বাদ দিলাম, কিন্তু তার পরিবার মা-বাবা ভাই বোন তারা কোথায়?
হয়তো তারাও ভাইরাসের ভয়ে লাশটি দাফন করতে আসেনি, ভাইরাস ছড়ানোর ভয়ে হয়তো গ্রামবাসী খাঁটিয়াও দেয়নি, হাসরের ময়দানের কঠিন মুহূর্তের কথা আমরা কুরআন হাদিসের বাণীতে শুনেছি, কিন্তু করোনা না আসলে জানতেই পারতাম না যে এই পৃথিবীতে আসলেই কেউ কারো আপন নয়।
ঘটনাটি ঠিক কোথায় ঘটছে তা আমি জানিনা, কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যটি ভাইরাল হয়ে যায়, আসলে আমি লেখার ভাষা হারিয়ে ফেলেছি, পরিশেষে একটা গানের কলি মনে পড়লো ..
এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে..
সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবেরে মন, ছেড়ে যেতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.