
শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে সরকারি নির্দেশনা না মেনে পোশাকের দোকান খোলা রাখায়,ক্রেতার মুখে মাস্ক না থাকায় এবং দোকানে মুল্য তালিকা না থাকায় দোকানিকে জরিমানা করে হয়েছে।
শনিবার (১৬ মে) বেলা ১১ টায় নূরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম আবুজর গিফারী।
ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার পোশাকের দোকান বন্ধ রাখতে এবং মুখে মাস্ক না থাকা ক্রেতাদের কাছে পণ্য বিক্রি না করার জন্য দোকানিদের কাছে অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ সময় মুখে মাস্ক না থাকা পথচারীদের মাস্ক পরতে ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে এবং বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার জন্য অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.