আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ও কেন্দ্রিয় কর্মসূচি অধ্যায় হিসাবে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ ও ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের চাঁদ মিয়া নামের এক কৃষকের প্রায় ৪৮ শতক ধান কেটে দিল বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তরজেলা ও ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাজাউল করিম ও ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রায়হান রুপুর নেতৃত্বে প্রায় অর্ধশত ছাত্রলীগ নেতা-কর্মীর উপস্থিতিতে এ ধান কাটার কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় কৃষক চাঁদ মিয়া বলেন,"অন্যের জমি বর্গাভিত্তিতে চাষ করি কিন্তু দেশের মহামারী পরিস্তিতিতে শ্রমিকের অভাব ও আর্থিক সংকটে আমার পাকা ধান কাটার অনিশ্চয়তা দেখা দেয়।এই বিষয়টা ছাত্রলীগ ভাইদের জানালে উনারা আজ আমার ৪৮ শতক ধান কেটে বাড়ি পৌছে দেন,এর জন্য আমি সকল ছাত্রলীগ ভাইদের কাছে কৃতজ্ঞতা জানায়।
এ সময় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু বলেন,"মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আহবান ও কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনা বাস্তবায়ন করতে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ ও চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ সব সময় সদা প্রস্তুত।এ পর্যন্ত ফটিকছড়ির আনাচে কানাচে অনেক কৃষকের ধান আমাদের ছাত্রলীগের ভাইয়েরা কেটে দিয়েছেন।নানুপুরের একজন শ্রমিকের অভাবে ধান কাটতে পারতেছে না শুনে আমি ছাত্রলীগের ভাইদের আহবান করি,তারা রোজা রেখে তীব্র রোদ উপেক্ষা কৃষক চাঁদ মিয়ার ৪৮ শতল ধান কেটে বাসায় পৌছে দিল"
তিনি আরো জানান,"ফটিকছড়ির যে কোন কৃষক যদি শ্রমিকের অভাবে ও আর্থিক অভাবে ধান কাটতে না পারে তাহলে আমাদের যে কোন ছাত্রলীগের সদস্যদের সাথে যোগাযোগ করলে আমরা সে কৃষককের ধান কেটে ঘরে পৌছাই দিব।আজকে যারা উপস্থিত হয়েছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানায় এবং ভবিষ্যৎও সবাই এই মহতি কাজে এগিয়ে আসবা সেই কামনায় রইল"।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.