শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় করোনা প্রতিরোধ এবং ডেঙ্গু মশা প্রতিরোধে কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ।
শনিবার(১৬ মে)দুপুর ২-০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার করোনা প্রতিরোধে ত্রাণ, স্বাস্থ্যসেবা, সামাজিক দূরত্ব এবং ডেঙ্গু মশা প্রতিরোধে কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজিয়া আফরীন ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জল মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বাশার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবু অধীর কুমার গাইন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.