লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে, কল্যান তহবিলের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে সাধারন শ্রমিকদের বিক্ষোভ। সাধারন শ্রমিকরা এ সময় বর্তমান কমিটির বিলুপ্তি সহ কল্যান তহবিলের টাকার হিসাব দাবী করেন।
১৬মে শনিবার সকাল এগারোটায় লালমনিরহাট জেলা বাস মিনিবাস সাধারন শ্রমিকের ব্যানারে, কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে সাধারন শ্রমিক বিক্ষোভ কর্মসূচী পালন করে।এ সময় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন বর্তমান কমিটির নেতাদের বিরুদ্ধে বিক্ষুদ্ধ সাধারন শ্রমিক বিক্ষোভে ফেঁটে পড়েন। তারা কল্যান তহবিলের নামে বিগত এগারো বছরে উত্তোলন কৃত চাঁদার টাকার হিসাব দাবী করেন।
সাধারন শ্রমিকদের নেতৃত্ব দানকারী লালমনিরহাট সদর উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম দুলু, তার বক্তৃতায় বর্তমান কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন,এগারো বছর যাবত বর্তমান কমিটি কোটি কোটি টাকার চাঁদা উত্তোলন করেছে শ্রমিক কল্যান তহবিলের নামে,আজকে করোনা দুর্যোগ মোকাবেলায় দীর্ঘদিন ধরে সাধারন শ্রমিক কর্মহীন,অথচ শ্রমিক ইউনিয়নের নেতারা বেকার শ্রমিকদের কোন ত্রান সহায়তা দিচ্ছে না,তাহলে কল্যান তহবিলের এত টাকা কোথায় গেল।বর্তমান কমিটি শ্রমিকের টাকায় বাড়ি গাড়ি করে নিজেদের ভাগ্য বদলিয়েছেন অথচ সাধারন শ্রমিক আজ রাস্তায়।তিনি অভিযোগ করে বলেন বর্তমান কমিটি সাধারন শ্রমিকদের জন্য সরকারের বরাদ্দকৃত ত্রান, প্রকৃত শ্রমিকদের বন্টন না করে তাদের লালিত পালিত সন্ত্রাশী ক্যাডারদের মাঝে বিতরন করেছে। আমরা সরকারের ত্রান নয় শ্রমিক কল্যান তহবিলের টাকা থেকে সহযোগীতা চাই। যখন এই অন্যায়ের প্রতিবাদ করতে শ্রমিকরা রাস্তায় নেমেছে তখন শহড়ের সন্ত্রাশী বাহিনীর চিহ্নিত গডফাদার ও যুবলীগ নেতা কবিদুল হত্যার আসামীরা সাধারন শ্রমিকদের হুমকি ধামকি দিচ্ছে আন্দোলন থেকে সড়ে আসবার জন্য।প্রশাসনের কাছে সাধারন শ্রমিকদের পক্ষে দাবী করে দুলু বলেন, যারা বাস মালিক নন,আবার শ্রমিক নন সেইসব বহিরাগত গুন্ডা বাহিনী কেন শ্রমিক সেক্টরে।বহিরাগত এই সব গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ব্যাবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ করেন।
সাধারন শ্রমিকদের পক্ষে বাস চালক বাপ্পী ড্রাইভার অভিযোগ করে বলেন,আমার মত শত শত শ্রমিক আজ কর্মহীন,তাদের পাশে কেউ নেই।অথচ শ্রমিক কল্যান তহবিলের নামে কোটি কোটি টাকা চাঁদা তুলে গুটিকয়েক দূর্নিতীবাজ শ্রমিক নেতা বাড়ি গাড়ির মালিক হয়েছেন।তাদের বিরুদ্ধে সাধারন শ্রমিকের পক্ষে আমি কথা বলায়, শহড়ের সন্ত্রাশীদের চিহ্নিত গডফাদার আন্দোলন থেকে সড়ে যেতে আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।সেই গডফাদার দের বলছি, আমরা গাড়ির চালক প্রতিদিন মৃত্যুর সাথে আলিঙ্গন করে সড়কে চলি, তাই মৃত্যুর ভয় দেখিয়ে লাভ হবে না।সাধারন শ্রমিকের অধিকার আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষন আমাদের অর্থের হিসাব পাবো না।
এ বিষয়ে লালমনিরহাট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদক অভিযোগ অস্বীকার করে বলেন,কতিপয় বাস মিনিবাস মালিক সমিতির নেতা আমাদের বিরুদ্ধে সাধারন শ্রমিকদের ভূল বোঝাচ্ছে।কল্যান তহবিলের টাকা দুস্থ্য শ্রমিকদের মাঝে বন্টন করা হয়েছে।শ্রমিক ইউনিয়নের নেতারা মালিক সমিতির কমিটির বিলুপ্তি চান।
বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম এই প্রতিবেদক কে বলেন,শ্রম আইনের কোথাও নেই কোন শ্রমিক মালিকের পদত্যাগ দাবী করতে পারে।সাধারন শ্রমিকদের আন্দোলন মালিক সমিতির বিষয় না। বিক্ষুব্ধ সাধারন শ্রমিক বর্তমান অনির্বাচিত কমিটির বিরুদ্ধে কল্যান তহবিলের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মালিক সমিতিকে অবহিত করেছে।জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সতের সদস্য বিশিষ্ট কমিটির তের জন বর্তমান কমিটির বিরুদ্ধে অনাস্থা এনে লিখিত ভাবে মালিক সমিতিকে অবহিত করেছেন।তাই এই কমিটির সাংবিধানিক বৈধতা নেই বলে আমি মনে করি।পরিবহন সেক্টরে অরাজকতা ঠেকাতে সাধারন শ্রমিকদের নৈতিক দাবীর প্রতি মালিক সমিতি সমর্থন জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.