চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি।।
করোনা পরিস্থিতিতে লকডাউনে অসহায় হয়ে পড়া ব্যবসায়ী, মধ্যবিত্ত ও হতদরিদ্র ৮ শতাধিক পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জালাল আহম্মেদ গ্রুপের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়। এতে বিতরণ কাজে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব।
গতকাল সকাল ১১টায় চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জালাল আহম্মেদ গ্রপের ব্যবস্থাপনা পরিচালক ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি মামুনুল ইসলাম মামুন, জালাল আহম্মেদ গ্রুপের পরিচালক ও যুবলীগ নেতা মনিরুল ইসলাম বাদল।
এতে সার্বিক সহযোগিতা করায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন উদ্বোধক হারুন অর রশিদ।
এ কার্যক্রম সম্পর্কে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হারুন অর রশিদ বলেন, ‘আমার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জালাল আহম্মেদ গ্রুপের কর্ণধার জালাল কোম্পানি। তিনি ছিলেন সবার পরিচিত মুখ। জীবনের অধিকাংশ সময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমরাও তার পথ অনুসরণ করতে চাই। আজ জাতির এ ক্লান্তিলগ্নে অসহায় পরিবারগুলোকে কিছু উপহার দিতে মনের মধ্যে শান্তি পাচ্ছি। এলাকার ৮ শতাধিক মানুষ এতে উপকৃত হয়েছেন। আগামীতেও আমরা যেন এ ধারা অব্যাহত রাখতে পারি তার জন্য সকলের কাছে দোয়া চাই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.