লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা কারাগারের কারা রক্ষী মাদক সহ গ্রেফতার হবার সংবাদ পরিবেশন করার জেরে, সাংবাদিকের উপর অভিযুক্ত কারা রক্ষীদের হামলা।আহত সাংবাদিক বর্তমানে চিকিৎসাধীন।
রবিবার( ১৭ মে) সন্ধ্যা ০৭টায় লালমনিরহাট জেলা কারাগারের জেল সুপার, কিশোর কুমার নাগের সাথে দৈনিক আমার সময় লালমনিরহাট জেলা প্রতিনিধি, বিএমআই সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারন সম্পাদক, এস,আর শরিফুল ইসলাম রতন দেখা করতে গেলে,কারাগার ফটকে অতর্কিত ভাবে অভিযুক্ত কারারক্ষী জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন কারা রক্ষী সাংবাদিক শরিফুল ইসলাম রতনের উপর হামলা করে।
এ সময় সাংবাদিক রতনের উপর হাতের লাঠি দিয়ে এলোপাথারি পেটানো সহ চর লাথি মারতে থাকে।এতে মারাত্মক জখম হন শরিফুল ইসলাম রতন।আহত সাংবাদিক শরিফুল ইসলাম রতন কে উদ্ধার করে ১০০সয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা র জন্য ভর্তি করা হয়।
আহত সাংবাদিক শরিফুল ইসলাম রতন জানান, লালমনিরহাট জেলা কারাগারের কারারক্ষী জাহাঙ্গীর সহ দুইজন ইয়াবা নিয়ে গ্রেফতার হলে দৈনিক আমার সময় পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়, এই ঘটনার জের ধরে কারারক্ষী জাহাঙ্গীর সহ অপর কারারক্ষীরা সাংবাদিক রতনের উপর আজ হামলা করে।
সাংবাদিক শরিফুল ইসলাম রতনের উপর মাদক নিয়ে গ্রেফতার কারারক্ষী জাহাঙ্গীর সহ অপর কারা রক্ষীদের হামলার প্রতিবাদে,লালমনিরহাটের সকল কর্মরত সাংবাদিক তীব্র নিন্দা সহ অভিযুক্ত কারা রক্ষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে দাবী জানিয়েছেন।
লালমনিরহাট জেলা কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগের সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সাংবাদিক শরিফুল ইসলাম রতনের সাথে কথা হয়েছে বিষয়টি মীমাংসা করে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.