জাফর আহম্মদ সুজন,কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি।।
করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের এক গর্বিত সদস্য নায়েক আল মামুন জনগণের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন । তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিবহন বিভাগে কর্মরত ছিলেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় লক্ষ্মীপুর জেলার রামগতি থানাধীন তার নিজ বাড়িতে পরিবারের সাথে সাক্ষাত ও ধর্মীয় রীতি অনুসরণ করে তার জানাজা এবং দাফন সম্পন্ন করার জন্য লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে ছুটে যান মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার, রামগতি সার্কেল, মোহাম্মদ সোলাইমান, অফিসার ইনচার্জ, রমাগতি থানা এবং রামগতি থানার অফিসার ও ফোর্স।
এসময় পুলিশ সুপার মহোদয় এর পক্ষে মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার নায়েক আল মামুন এর পরিবারবর্গকে আর্থিক সহযোগিতা করেন এবং অফিসার ইনচার্জ, রামগতি থানা খাদ্যসামগ্রী প্রদান করেন। নায়েক আল মামুন কে রাষ্ট্রীয় সম্মান প্রদানের মধ্য দিয়ে শেষ বিদায় জানায় রামগতি থানা পুলিশের একটি চৌকসদল।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.