মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে বাস মিনিবাস মালিক সমিতির ত্রান বিতরন।পাঁচশত বেকার শ্রমিকের মাঝে এই ত্রান বিতরন করা হয়।
শনিবার( ২৩মে) দুপুরে লালমনিরহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্য্যালয়ে, পাঁচশত কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে ত্রান তুলে দেওয়া হয়।
এ সময় বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম,কার্যকরী কমিটির অন্যতম সদস্য শফিকুল ইসলাম,লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক রেজাউল করিম স্বপন,লালমনিরহাট বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য আনোয়ারুল ইসলাম দুলু, প্রয়াত শ্রমিক নেতা আজাহারউদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম এ সময় উপস্থিত ছিলেন।
ত্রান বিতরন কালে জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম দুলু বলেন,করোনা দুর্যোগে পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন বেকার,তাদের ঘরে খাবার নেই, অথচ শ্রমিক ইউনিয়নের নেতারা কেউ তাদের পাশে নেই।
বিগত ১২বছর যাবত অনির্বাচিত কমিটি কোটি কোটি টাকা চাঁদা উত্তোলন করে শ্রমিক কল্যান তহবিলের নামে।সেই টাকায় দূর্নিতীবাজ নেতারা নিজেদের জন্য আলীশান বাড়ী গাড়ীর মালিক হয়েছেন।ঈদের পরে শ্রমিক ইউনিয়নের টাকার হিসাব সাধারন শ্রমিকদের দিতে হবে,নয়তো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.