সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ব্র্যাকের সহায়তায় নগরীর ১২ টি স্পটে করোনা টেস্টিং বুথ স্থাপন করা হচ্ছে।
এ ব্যাপারে ব্র্যাক প্রতিনিধিবৃন্দ মেয়রের সাথে আলোচনা করে সিদ্ধান্ত চুড়ান্ত করেছেন। প্রাথমিক ভাবে ছয়টি স্পটি আগামী দুয়েক দিনের মধ্যে বুথ চালু করা হবে।
নগরীর কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন, চট্টগ্রাম প্রেস ক্লাব, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতালে কার্যক্রম শুরু করা হবে। কার্যক্রমের আওতায় আরো ছয়টি বুথ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর ফলে করোনা সংক্রমণ সন্দেহপ্রবন রোগীরা বুথগুলোতে নমুনা প্রদান করে সহজে পরীক্ষা সহায়তা পাবেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.