রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও এক প্রশাসনিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তিনি বশেমুরবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের একজন কর্মকর্তা ৷
শুক্রবার ( ২৯শে মে)রাতে কোটালিপাড়া সদর হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্ত কর্মকর্তাকে মুঠোফোনের মাধ্যমে করোনা পজিটিভের কথা নিশ্চিত করেন ৷
এব্যাপারে কথা বললে করোনাক্রান্ত কর্মকর্তা জানান, “ঈদের দিন থেকে জ্বর এবং তীব্র মাথা ব্যাথা শুরু হয়। বেশ অনেক দিন ধরেই আমার কোল্ড এলার্জির সমস্যা রয়েছে। কিন্তু ঈদের দিন হতে হালকা স্বর্দি-কাশির পাশাপাশি শ্বাসকষ্ট অনুভব করি। এভাবে থাকতে না পেরে গত বৃহস্পতিবার (২৮ মে) কোটালিপাড়া সদর হাসপাতালে করোনা টেষ্টের জন্য নমুনা দিয়ে আসি। এরপর গত শুক্রবার (২৯ মে) সন্ধ্যার পর কোটালিপাড়া থানা পুলিশ প্রশাসনসহ হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আমাকে ফোন দিয়ে করোনা পজিটিভ এর বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে তারা আমার বাড়িতেও আসেন।”
তার আপাততঃ সুস্থতার কথা নিশ্চিত করে তিনি আমাদের আরও বলেন, “বর্তমানে আমি অনেকটা সুস্থ আছি এবং নিজ বাসায় আইসোলেশনে রয়েছি এবং সকল নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি চলছি।”
উল্লেখ্য যে, এর আগেও বশেমুরবিপ্রবির আরো একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি বর্তমানে সুস্থ আছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.