জাফর আহম্মদ,কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি।।
শিক্ষাজীবনের বহুল প্রত্যাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে শিক্ষার্থীরা উল্লসিত তা আমরা গণমাধ্যম থেকে জানতে পারছি, যা দেখে আমরাও আনন্দিত। ওরা আমাদের আগামী প্রজন্ম। যাদের মেধায় বিনির্মাণ হবে সুখী সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ। শিক্ষার্থীদের এ উল্লাস চির অম্লান থাকবে এ প্রত্যাশা আমরা করতেই পারি।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর যে পরিসংখ্যান আমরা দেখছি তাতে করে আমরা আশান্বিত। লক্ষ্মীপুরের "লক্ষ্মীপুর পুলিস লাইন স্কুল এন্ড কলেজ" এর অধ্যক্ষ সালমা মোনায়েম বলেন, শুধু এসএসসির ফলাফল নয়, আমাদের শিক্ষা ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের প্রাধান্য বেশি। শিক্ষায় নারীদের এই অগ্রগতি একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণে আশাদীপ্ত ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এমনিতে আমাদের নারীরা সর্বক্ষেত্রে পিছিয়ে ছিল। শিক্ষায় নারীরা হাজার হাজার বছর ধরে বঞ্চিত ছিল।
১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাদের নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিস্ময়কর অগ্রগতি হয়েছে। যার ফলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। আজ যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় কৃতকার্য হয়েছে তারা আমাদের আগামীর সুসন্তান। তাদের হাতেই গড়ে উঠবে একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ।
আমরা নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টায় সুন্দর আগামী গড়তে চাই। আজ যারা সফলতা অর্জন করেছে তাদের কাছে আমরা এ আশা করতেই পারি। তিনি আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন। জীবনের পরবর্তী ধাপে তোমাদের (পরীক্ষার্থীদের) যাত্রা আরও সফল হোক।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.