কাজী নাঈম, লক্ষীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে নতুন করে ১শ’ ১৯ জনের টেস্ট করে ২২ ব্যক্তির দেহে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। বাকী ৯৭ জনের নেগেটিভ রেজাল্ট এসেছে। এদিন রায়পুর একদিনেই সুস্থ হয়েছেন ১৭ জন করোনা রোগী। এর মধ্যে হাসপাতালে থেকে ২ জন ও বাড়ীতে আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫ জন।
আজ (০১ জুন) সোমবার (NSTU) থেকে প্রাপ্ত রেজাল্ট অনুসারে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে সদর উপজেলার ৯, রায়পুর উপজেলার ৬ ও রামগঞ্জ উপজেলার ৭ জন রয়েছে। এনিয়ে জেলায় সর্বমোট ২শ’ ৪২ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৯০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১শ’ ৪৭ জন। এছাড়াও মৃত ব্যক্তির নমুনা থেকে পজেটিভ সনাক্ত ৫ জনের।
লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র আর জানায়, সদর উপজেলায় শনাক্ত ৯ জনের মধ্যে একজন ও রায়পুর উপজেলায় ৬ জনের মধ্যে ১ জন মৃত ব্যক্তির নমুনা থেকে পজেটিভ শনাক্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.