মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার প্রবেশদ্বার তিস্তা সেতুর টোল প্লাজায় সিসি ক্যামেরা স্থাপন করল লালমনিরহাট জেলা পুলিশ।এ সময় জেলার প্রথম নারী পুলিশ সুপার আবিদা সুলতানা সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকেন।
রবিবার( ৩১মে) লালমনিরহাট জেলার প্রবেশদ্বার তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন,জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম,পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল)শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর)আতিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) সোহরাওয়ার্দী,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মকবুল হোসেন,সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম।
এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, জেলার প্রবেশদ্বার এই তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা একটি গুরুত্বপূর্ন্য স্থান, তাই এখানে ছয়টি সিসি ক্যামেরা স্থাপন করা হলো,যাতে কেউ অপরাধ করে এই জেলা থেকে বের হয়ে যেতে না পারে,আবার কোন অপরাধী জেলায় প্রবেশ করলে আমরা দেখতে পারি।এছাড়া যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুই জেলার চিহ্নিত মাদক পাচারকারীরা যাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে না পারে তা রোধ করতে টোল প্লাজায় সিসি ক্যামেরা স্থাপন করা হলো।
সিসি ক্যামেরা রক্ষনা বেক্ষনে স্থানীয় জনগনের সহযোগীতা কামনা করেন।পুলিশ সুপার আবিদা সুলতানা লালমনিরহাট জেলার দ্বায়িত্ব নেবার পর,জেলার আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠ রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন, যা সাধারন মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.