আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়ি সহ সারা দেশের এস,এস,সি ও সমমাম পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা,সাবেক ছাত্রনেতা,সাবেক চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থার সদস্য,ফটিকছড়ির কৃতি সন্তান জনাব জাবেদুল আযম মাসুদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,"যারা এসএসসি ও সম-মানের পরীক্ষায় পাশ করেছো তোমাদেরকে জানায় শুভেচ্ছা ও অভিননন্দন।
করোনা ভাইরাস জনিত কারনে সৃষ্ট মহাসংকটের এমন সময়ে তোমাদের এ সাফল্য গাঁথা হতাশার মাঝে যেন আলোর ঝলকানি।আর যারা ভালো করতে পারোনি তোমাদের মন খারাপের কিছুই নেই।প্রস্তুতি নাও পরবর্তী সময়ের জন্য।তোমাদেরও সফলতা আসবে অচিরেই। হয়তো কোন ভুলের জন্য এটা এগিয়ে যাওয়ার একটা শিক্ষা।তবে সর্বোপরি তোমাদের আগামীর পথচলা হউক আরও সুন্দর, সুস্থ, ও শান্তিময়। যারা সফল হয়েছো, জীবন চলার পথের প্রতিটি ধাপেই তোমরা এভাবে সাফল্যগাঁথা নিয়ে মা, বাবা, ভাই, বোন,সমাজ তথা দেশ ও জাতির মুখ যেন উজ্জ্বল করতে পারো,সেই সাফল্য গাঁথা নিয়ে আত্মনিয়োগ যেন করতে পারো দেশের তরে।আজকের দিনে এটাই আমার প্রত্যাশা"।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.