আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়িসহ সারা বাংলাদেশের এস,এস,সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক,মেধাবী ছাত্রনেতা মোঃ রায়হান রুপু।
এই সময় তিনি বলেন, "২০২০ এসএসসি,দাখিল পরীক্ষায় উউত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে জানায় উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।তোমরা যারা এই সাফল্য অর্জন করেছ,সেটা ভবিষ্যৎ ও যেন বজায় রেখে ভাল মানুষ হয়ে দেশ ও জাতির সেবা করতে পার সেই কামনা করি এবং যারা প্রত্যাশিত ফলাফল পাও নাই তাদেরকে বলতে চাই,তোমরা হতাশ না হয়ে আগামীর জন্য প্রস্তুতির আহবান জানাচ্ছি,যেন আগামিতে ভাল প্রস্তুতির মাধ্যমে ভাল রেজাল্ট করে পরিবার,সমাজ তথা দেশ ও জাতির সুনাম বৃদ্ধি করতে পার।
সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা তোমারা তোমাদের ফলাফল হাতে পাওয়ার পর নিশ্চয়ই আনন্দিত এবং এই ভালো ফলাফলের কারণে তোমাদের পরিবারও খুব খুশিতে আছেন।এই ফলাফলের মাধ্যমে জীবনের আরেকটা ধাপ পার করে সামনে উচ্চ মাধ্যমিক কিংবা কারিগরি শিক্ষা নিতে যাচ্ছ।তোমার ভবিষ্যৎ কোথায় হবে আগামী দুইবছর তা নির্ধারণ করে দিবে।তাই পরীক্ষায় পাশের কথা চিন্তা না করে আগামীর ভবিষ্যৎ কিভাবে কাটাতে চাও তা নির্ধারণ করে এই দুই(২) বছরকে কাজে লাগাতে হবে।একদম অবহেলা করে,ফাস্ট ইয়ার ডেম কিয়ার মনোভাব নিয়ে যাতে সুন্দর জীবন শেষ না হয় সেদিকে লক্ষ রাখতে হবে"!
তিনি সম্মানিত অভিবাকদের প্রতি অনুরোধ করে বলেন--"সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার সন্তান কে একাডেমিক শিক্ষার পাশাপাশি মৌলিক শিক্ষা,ধর্মীয় শিক্ষা দেয়ার চেষ্টা করবেন।কলেজে পাঠানোর পর আপনার দায়িত্ব শেষ নই বরং নিজে যেয়ে সন্তান কে কলেজে ভর্তি করিয়ে দিবেন এবং শিক্ষক দের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করোন।শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হবে বলে আমি মনে করি।আপনার সান্তানের সাথে বন্ধু সূলভ আচরণের মাধ্যমে আপনার সন্তান কাদের সাথে মিশে,কাদের সাথে চলাফেরা করে তা সজাগ দৃষ্টিতে একটু লক্ষ্য রাখবেন সব সময়।পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।নিজেকে সঠিকভাবে গঠন করে পরিবার,সমাজ এবং সর্বোপরি দেশের কল্যাণে নিয়োজিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.