জামশেদুল আলম, রাউজান(চট্রগ্রাম)প্রতিনিধি।।
করোনা ভাইরাসের বিস্তার এড়াতে প্রায় ২ মাস বন্ধ রাখার পর চট্রগ্রাম-রাঙামাটিসহ রাউজান মোটর সমিতির আওতাভুক্ত ১৩ টি রুটে বাস চলাচল চালু হয়।
সোমবার(০১ জুন)এ বাস চলাচল চালু করা হয়।এ সময় যাত্রী ও পথযাত্রীদের সচেতনমূলক পথসভা করেন রাউজান মোটর সমিতি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন রাউজানের দ্বিতীয় প্যানেল মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ,রাউজান মোটর সমিতির সভাপতি জনাব আলহাজ্ব সৈয়দ হোসেন,উপস্থিত ছিলেন রাউজনের আরো নেত্রিবৃন্ধ।
এ সময় আলহাজ্ব সৈয়দ হোসেন বলেন, সরকারী নির্দেশনা মেনে যাত্রীদের সুরক্ষার জন্য বাসের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার জায়গা করেন প্রতি বাসে,এবং হাত দোয়ার ব্যবস্থা করেন বাসের ভিতর,ড্রাইভার ও সহকারীসহ মুখে মাস্ক এবং হাতে হ্যান্ড গ্লাভস পরিধান করে গাড়ী চালানোর ব্যবস্থা করেন বলে জানান তিনি।
জমির উদ্দিন পারভেজ বলেন, নিজকে বাচঁতে হবে মানুষকে বাচঁতে হবে,দেশকে বাচঁতে হবে,করোনা ভাইরাস থেকে বাচঁতে সবাইকে সচেতন হতে হবে। রাউজান তথা সারাদেশের মানুষদের সচেতন হওয়ার আহ্বান করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.