লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় বালুভর্তি পিকআপভ্যানের চাপায় মো. নাঈম (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ১১.৩০ ঘটিকায় উপজেলার টুমচর ইউনিয়নের ইলির গোজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাঈমের মৃত্যুতে তাৎক্ষণিক এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়ে তার আত্মীয়-স্বজনরা।
নিহত নাঈম উপজেলার টুমচর গ্রামের আবুদাবি প্রবাসী জয়নাল আবদিনের ছেলে ও টুমচর মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সদর উপজেলার মজুচৌধুরীর হাট থেকে বালুভর্তি একটি পিকআপভ্যান (লক্ষ্মীপুর-শ, ১১-০০২০) ঘটনাস্থলে এসে পথচারী শিশুকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা চালককে ও পিকআপটি আটক করে পুলিশে সোপর্দ করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, চালক ও পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.