আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
আজ বুধবার(৩ জুন ) থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষা।ফটিকছড়ি,রাউজান,হাটহাজারী সহ উত্তর চট্টলার বেশ কয়েকটা উপজেলার করোনা পরীক্ষা করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
সোমবার(০১জুন) বিকালে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ল্যাব করোনার নমুনা পরীক্ষার জন্য উদ্ভোধন করেন।
আজ বুধবার থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।এখন থেকে উত্তর চট্টলার করোনার উপসর্গ রোগীদের নমুনা এই ল্যাবে পরীক্ষা করা হবে।এই ল্যাবে প্রতিদিন কমপক্ষে ৫০০ নমুনা পরীক্ষা করা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.