শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় করোনা প্রতিরোধে ত্রাণ, স্বাস্থ্যসেবা, সামাজিক দূরত্ব, ডেঙ্গু মশা প্রতিরোধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(০২ জুন)সকাল ১১-০০ টায়, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজিয়া আফরীন ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প,প, কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা প্রকৌশলী বাবু রথিন্দ্রনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বাশার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলাম এবং জাইকার দেবহাটা উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.