শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
জেলা প্রশাসন সাতক্ষীরার ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর উদ্যোগে জেলায় ৪৪ জন করোনা আক্রান্ত প্রত্যেকের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুষ্টিকর খাদ্যসামগ্রী ও সুরক্ষা উপকরণসহ একটি করে খাদ্য সামগ্রী বক্স করোনা আক্রান্ত রোগীর জন্য পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক বলেন,প্রতিটি সুষম ফুট প্যাকেজে (৪ কেজি আম, ১ কেজি মাল্টা, ১০০টি লিচু, ১ ডজন ডিম, ২০০ গ্রাম গুড়ো দুধ, ৫ হালি কাগুজি লেবু, ২৫০ গ্রাম চা, ৫০০ গ্রাম আদা, ১০০ গ্রাম লবঙ্গ, ১০০ গ্রাম দারুচিনি ও ১ টি হুইল সাবান) রয়েছে। করোনা আক্রান্ত রোগীর স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.