আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
দক্ষিণ ফটিকছড়ির অন্যতম শিক্ষা,সাংস্কৃতিক,ক্রীড়া ও সমাজসেবামূলক সংগঠন অভিযাত্রিক পরিষদ করোনা আক্রান্তে মৃত্যুবরণকারী ২ প্রবাসির পরিবারের পাশে আর্থিক অনুদান দিয়ে পাশে দাড়িয়েছেন।
জানা যায়,গত ২ জুন জাফতনগর মাছুম বাড়ি নিবাসী অভিযাত্রিক পরিষদের সাবেক সদস্য মরহুম মোঃ জাফরুল ইসলামের পরিবারের কাছে অভিযাত্রিক পরিষদের পক্ষ হতে ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক এবং আজ ৪ জুন জামশেদ চৌধুরীর বাড়ি নিবাসী মোঃ নুরুচ্ছফার পরিবারের কাছে নগদ ৫০০০ টাকা তুলে দেন।
উভয় পরিবারকে আর্থিক অনুদান তোলে দেন লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম,এ হামিদ।এ সময় আরো উপস্থিত ছিলেন অভিযাত্রিক পরিষদের সাবেক সভাপতি এস,এম জাকারিয়া জকু,উক্ত সংগঠনের সদস্য বাবু অরুণ দা,বাবু বিকাশ রায়,মোঃ সেলিম উদ্দিন,মোঃ হুমায়ুন কবির ফয়েজ,মহসিন হায়দার এবং অভিযাত্রিক পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.