মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি ।।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মগডেইল টু কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের বর্তমান চিত্র খুবই বেহাল।
প্রতিদিন চলাচলে হাজারো মানুষের প্রহাতে হচ্ছে চরম দূর্ভোগ। সড়কটি বেশ কয়েকমাস যাবত এ অবস্থায় পরে থাকার কারণে কয়লাবিদ্যুৎ প্রকল্প ও হাঁট-বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াতরত মানুষের চরমদূর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এখানে দেশের সর্ববৃহত্তর অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলা হচ্ছে। সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান রয়েছে। মাতারবাড়ী ও প্রকল্পের হাজারো মানুষের বিভিন্ন কাজেকর্মে প্রতিদিন এই রাস্তাটিতে যাতায়াত করতে হয়। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে রাস্তাটি আরো বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
রাস্তায় বৃষ্টির পানি জমে থাকার কারণে রিকশা, টমটমগাড়িসহ কোন যানবাহন চলাচলের মতো পরিস্থিতি নেই বল্লেই চলে। কাঁদা মাটি থাকায় সাধারণ মানুষ ও প্রকল্পের চাকরিরত শ্রমিকরা হেঁটেও যেতে পারছে না। এ রাস্তায় মানুষের চলাচলে দূর্ভোগের বিষয়টি সংশ্লিষ্টদের নজরে নিয়ে এর দ্রুত সমাধান করার অনুরোধ জানান স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.