রায়পুর সংবাদদাতা।।
করোনা মহামারির মধ্যেও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় কিস্তির টাকা আদায়ে সদস্যদের উপর চাপ সৃষ্টি করছে এমন অভিযোগ উঠেছে এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে।
ভুক্তভোগীদের এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) রায়পুর ইউএনও সাবরীন চৌধুরী ১৬ এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে জরুরী সভা করেন। এসময় গ্রাহকদেরকে কিস্তির টাকা পরিশোধে চাপ না দেয়ার জন্য এনজিও কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, করোনার এই মহামারী পরিস্থিতি থাকা পর্যন্ত কোনো গ্রাহককে কিস্তির টাকার জন্য কোনো প্রকার চাপ দেয়া যাবে না এবং ফোন দিয়ে কিস্তির টাকার জন্য হয়রানি করা যাবে না। যে সকল গ্রাহকের কিস্তির টাকা দেয়ার সামর্থ আছে তারা এনজিওর অফিসে গিয়ে কিস্তির টাকা জমা দিবে। আর যারা পারবে না তাদের কোনো প্রকার চাপ দেয়া যাবে না। যাতে গ্রাহকরা কোনো প্রকার হয়রানীর শিকার না হয় সেজন্য সকল এলাকায় মাইকিং করারও নির্দেশ প্রদান করেন তিনি।
তিনি আরো বলেন, কোনো এনজিও কর্মকর্তা যদি এ নির্দেশ মোতাবেক কাজ না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.