শেখ আল মামুন।।
করোনাভাইরাসে আক্রান্ত যশোর জেলার চৌগাছা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জনাব ডাঃ নাহিদ সিরাজ কে শুক্রবার (০৫ জুন) গুরুতর অবস্থায় জরুরী ভিত্তিতে যশোর হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।
জাতীয় যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সহায়তা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী এই মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশনের মাধ্যমে যশোর জেলার চৌগাছা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জনাব ডাঃ নাহিদ সিরাজ করোনাভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে। সেই সাথে করোনা আক্রান্ত জনাব ডাঃ নাহিদ সিরাজ এর স্ত্রী ডাঃ আনজুম ও তার চিকিৎসক জনাব ডাঃ উত্তম কেও একই হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.