জামশেদুল আলম, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।।
রাউজান উপজেলায় হলদিয়া গ্রামে হলদিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের কাজ শুরু হয় প্রায় এক মাস আগে।শুক্রবার(০৫ জুন)সেই ভবনের নিচুস্তরের কাজ বেস ঢালাই সম্পন্ন হয়।এ সময় কাজের উদ্ভোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম চৌধুরী।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালানা পরিষদের সভাপতি এম জাফর সিকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি এম মুনচুর আলম,,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু নিরঞ্জন, দেলোয়ার হোসেন, হ্যাড মওলানা ইদ্রিস আনসারি সহ বিদ্যালয় পরিচালনা পিরিষদের সদস্যবৃন্দ।
চেয়ারম্যান শুরুতে এসএসসি পরিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ এ আরো ভালো ফলাফলের আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন এই বিদ্যালয় আমাদের হলদিয়ার স্বনামধন্য বিদ্যালয়ের একটি গত বছর এই বিদ্যালয়ের পাশের হার ছিলো শতভাগ যদিও এই বছর পাশের হার কমে যায়। তাই আগামি বছর আবার শতভাগ পাশের হার অর্জন করার জন্য শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশ দেন।
সবাই এই বিদ্যালয়ের প্রশংসা করে আগামিতে বিদ্যালয়ের উন্নতি কমনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.