নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় ১ এএসআই সহ ৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।
সোমবার(০৮ জুন) দুপুরে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মধ্যে ১জন তমরদ্দি ফাঁড়ি থানা ও ২জন হাতিয়া থানায় কর্মরত রয়েছেন। তাদেরকে প্রত্যেকের নিজ নিজ বাসায় আইসোলোশনে রাখা হয়েছে।
হাতিয়াতে এ পর্যন্ত ২শত ৪২জনের নমুনা পাঠানো হয়েছে। তার মধ্যে ১শত ৭০ জনের রিপোর্ট পাওয়া গিয়াছে। এর মধ্যে পজেটিভ ৬জন , যাদের ৫জনকে সম্প্রতি করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। নতুন করে সোমরার ১৫ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে তাতের মধ্যে ৩জন পজেটিভ।
এব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.