সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
করোনা ক্রান্তিকালে ধুঁকে ধুঁকে মৃত্যু মুখে পতিত হওয়া থেকে বাঁচাতে এবং নিজ এলাকার লোকজনকে চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টসহ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানারধীন হামিদচরে ‘মিনি হাসপাতাল’ খুলেছেন তরুণ ব্যবসায়ী ইকবাল হোসেন।
৫ বেডের এই মিনি হাসপাতালের তত্ত্বাবধানে থাকবেন কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। রোগীদের সহায়তায় থাকবে স্বেচ্ছাসেবী। ২৪ ঘন্টার এই হাসপাতালে একজন রোগী সব ধরনের চিকিৎসা পাবেন। যাদের শ্বাসকষ্ট আছে,অক্সিজেন
অক্সিজেনসহ চিকিৎসা নিচ্ছে এক রোগী প্রয়োজন অথচ সামর্থ্য নেই তাদের জন্য রাখা হয়েছে বিনামূল্যে অক্সিজেন। এছাড়াও রোগীর কন্ডিশনের উপর ভিত্তি করে রাখা হয়েছে রাত যাপনেরও সু-ব্যবস্থা।
প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নেয়া এখন খুবই জরুরী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.