রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অ্যাম্বুলেন্স চালকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করা হয়েছে।
বৃহস্প্রতিবার(১১ জুন) বিকাল ৫টায় ক্যাম্পাস চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহজাহান বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালকদের হাতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসমূহ (পিপিই) তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালা, সেকশন অফিসার মাহবুবুর রহমান প্রমুখ।
বিভিন্ন সময়ে জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স চালকদের হাসপাতালে যাতায়াত করতে হয় বলে তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.