শাহিনুর আলম শাহিন হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে করোনা উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার(১০ জুন) উপজেলার জাংগই গ্রামে তার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
দিনাজপুর জেলা সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুস আলী জানান, সাহেব আলী নামের একজন করোনা উপসর্গ নিয়ে আজকে মারা গেছে। তিনি নায়ারনগঞ্জে কর্মরত ছিলেন। সেখান থেকে গত ১০ দিন আগে জ্বর,সর্দি, শ্বাসকষ্ট নিয়ে বাসায় আসে। এরপর তিনি ৮ দিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো। তবে তার নমুনার ফলাফল নেগেটিভ এসেেছ।
এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত সাহেব আলীর ছেলে মিলন (৩০) মিয়ার একই দিনে করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিলো আজ বুধবার তার শরিরে করোনা পজিটিভ এসেছে বলে জানিছেন হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুস সাঈদ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.