মো. দ্বীন ইসলাম, চাঁদপুর।।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নতুন করে আরো ৩জন করোনায় আক্রান্ত হয়েছে।
শুক্রবার(১২জুন) উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে।
জানা যায়, ৯জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা উপসর্গ সন্দেহে ১০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়।
শুক্রবার (১২ জুন) ১০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। তন্মধ্যে ৩জনের করোনা পজেটিভ ও অপর ৭ জনের করোনা নেগেটিভ ফলাফল আসে।
করোনায় আক্রান্তরা হলেন শিকিরচর গ্রামের আব্দুল মতিনের ছেলে আবুল কালাম আজম (৪৭), নিশ্চিন্তপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহেদুল ইসলাম ও পালালদ্দি গ্রামের শাহনেওয়াজের ছেলে সেলিম (৪০)। আক্রান্তদের বাড়ি ও ছেংগারচর বাজারের শিকদার মেডিসিন হাউজটি লকডাউন করা হয়েছে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে। এ উপজেলায় করোনা সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর প্রাদুর্ভাব বিস্তারে জনগণ আতঙ্কে আছে। করোনার রেড জোনের তালিকায়ও রয়েছে এ উপজেলাটি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.