মো. দ্বীন ইসলাম, চাঁদপুর ।।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মো. জামান (১২) নামে এক বালকের মৃত্যু হয়েছে। সে এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর গ্রামের আমির হোসেন প্রধানের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, শুক্রবার (১১ জুন) সকাল ৭টার সমায় কাচারীকান্দি গ্রামে নানার বাড়ীতে মারা যায় জামান। তারা করোনার উপসর্গ নিয়েই কাউকে না জানিয়ে বৃহস্পতিবার ঢাকা থেকে নানার বাড়িতে স্ব পরিবার বেড়াতে আসে। ঢাকা থেকে আসার এক দিন পরেই জামান করোনার উপসর্গ নিয়ে মারা যায়। তারা ঢাকা কমলাপুর থাকেন। সেখানে তাদের প্রতিবেশী একজন করোনায় মারা গেছে বলে জানা গেছে।
গত এক সাপ্তাহ ধরে তার জ্বর, সর্দি, কাশি’সহ করোনার উপসর্গ দেখা দেয়। তার মা ও অসুস্থ বলেও জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া জামান এর নমুনা সংগ্রহের জন্য টিম পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করে ঢাকার (আইইডিসিআর) পাঠানো হবে। নুমনার রির্পোাট আসার পর জানা যাবে সে করোনায় আক্রান্ত ছিল ছিল কি না। তার পরিবারের অন্যান্য সদস্যদের আজ থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। তাদের নমুনাও সংগ্রহ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.