লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর সদর উপজেলায় ৮ ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার(১১ জুন) ভোররাতে ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের পালেরহাট উত্তর বাজারের ঈদগাহ সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ফারুক হোসেন (২০), শরীফ হোসেন (২০), নাহিদ হোসেন (১৯), আরিফ হোসেন বাবু (১৯), মোঃ তুষার ইমরান (২০), মোঃ শাওন (২১), শাফায়েত হোসেন (২০) ও মোঃ সোহেল হোসেন (২০)। তারা সবার বাড়ি ২নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।
জানা যায়, সমিতির হাট এলাকার এক যুবক ঢাকা থেকে বাড়িরে উদ্দেশ্যে যাচ্ছিল। পালেরহাট নামক এলাকায় পৌছলে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার উপর হামলা চালায় এবং তার সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে আসে।
এ ঘটনায় লক্ষীপুর সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-১১, তারিখ-১১/০৬/২০২০খ্রি, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সং/২০১৮ সনের ৪(১)।
সদর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.