মুজাহিদুল ইসলাম লক্ষ্মীপুর ।।
লক্ষীপুর জেলা, সদর ২০ নং চর রমনী মোহন ইউনিয়নে ডাক্তার আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বাবর।
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস যখন সারাবিশ্ব আতঙ্ক, ঠিক তখনই বাংলাদেশেও তার রেহাই পায়নি। যখন বাংলাদেশের সকল কিছুর লকডাউন হয়েছে তারই মাঝে বাংলাদেশের সকল বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হলো। তারই মাঝে একটি বিদ্যালয় ডাক্তার আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের একজন শিক্ষক সব সময় বিদ্যালয়ে আনাগোনায় থাকতেন, তিনি হলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবর।
সরকারি-বেসরকারি সকল বিদ্যালয় যখন বন্ধ হয়ে গেল তখনই স্ব-স্ব শিক্ষকেরা তাদের গন্তব্যস্থলে ফিরে গেলেন। কেউবা প্রয়োজনে বিদ্যালয় ফিরলেন। কিন্তু ডাক্তার আব্দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধুমাত্র বিদ্যালয়ের ভালোবাসায় প্রতিদিন ছুটে আসতেন অত্র বিদ্যালয়। বিদ্যালয়ের আশেপাশের লোকদের মুখে যখন শুনতে পাই, শফিকুল ইসলাম বাবর প্রতিদিন স্কুলে আসেন, ক্লাসে ঘুরেন, মাঠের আনাচে-কানাচে দাঁড়িয়ে থেকে বিদ্যালয়ের দিকে চেয়ে থাকেন।
বিদ্যালয়ের আশেপাশের লোকদের কথায় শফিকুল ইসলাম বাবর এর কাছে বিদ্যালয়ের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ডাক্তার আব্দুল হক উচ্চ বিদ্যালয় আমার হৃদয় জুড়ে আছে। এই বিদ্যালয় গত দুমাস আগে ছাত্র-ছাত্রীরা কত হই হুল্লোর শব্দ করতো, ক্লাসে ক্লাসে গুনগুন করে শব্দ করে পড়ালেখা করতো, এই মাঠের আনাচে-কানাচে ছাত্রছাত্রীরা খেলাধুলা করতো। আমি যখন বিদ্যালয়ে আসি মনে হয় যে আগের মতোই ছাত্র ছাত্রীরা ক্লাসে ক্লাসে পড়ালেখা করতেছে। মাঠের দিকে যখন তাকিয়ে থাকি তখনই মনে হয় দেখতে পাই বিদ্যালয়ের মাঠে এখানে ওখানে বসে আছে। অতঃপর শিক্ষক শফিকুল ইসলাম বাবর আবেগাপ্লুত হয়ে ভেঙে পড়েন।পরম মমতায় গড়া এই বিদ্যালয় ডাক্তার আব্দুল হক উচ্চ বিদ্যালয়।
তিনি বলেন আবার কবে এই বিদ্যালয় আগের মত ছাত্র-ছাত্রী ভরপুর হবে। মাঠ ভরিয়ে তারা খেলাধুলা করবে। ক্লাসে ক্লাসে গুনগুনিয়ে পড়ালেখা করবে সেই প্রতীক্ষায় এখনো প্রহর গুনছি।
পরিশেষে শফিকুল ইসলাম বাবর অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন সম্পর্কে বলেন, ডাঃআব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা দানশীল, মানবতার সেবক জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন সাহেব এই আপদকালিন সময় অত্র বিদ্যালয়ের ৩০০ ছাত্র ছাত্রীর প্রত্যেকের পরিবারকে ১০কেজি চাউল, ২কেজি ডাল, ২কেজি আটা, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও ১টি লাইভবয় সাবান বিদ্যালয় পরিচালনা কমিটি ও সম্মানিত শিক্ষক মণ্ডলী দিয়ে বিতরণ করেন।
দেশের ক্রান্তিকালে প্রিয় অভিভাবক ছাত্র ছাত্রীর প্রত্যেকের পরিবারের দুর্দিনে সহযোগীতার হাত প্রসারিত করায় এবং এই দ্রব্য সামগ্রী পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হয়েছে। তারি সাথে আমরা শিক্ষক মন্ডলীরাও অত্যন্ত আনন্দিত কারণ তিনি আমাদের এই দুর্দিনে সকল শিক্ষক-শিক্ষিকা কে বেতন বোনাস সহ দিয়েছেন। শুধু তাই নয়, তিনি যখনই সময় পান তখনই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের খোঁজ খবর নেন।
আমরা ডাঃ আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবার প্রিয় অভিভাবক আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং মোহাম্মদ আলী খোকন সাহেব ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.