মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় গত দুই রাতে পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে । সিঁদ কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল ফোন, টিভি ও ইজি বাইকের ব্যাটারি ডাকাতি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানায়, শনিবার(১৩ জুন) দিবাগত গভীর রাতে একটি সংঘবদ্ধদল সিঁদ কেটে উপজেলা সদরের উত্তর কদমতলা গ্রামের সবুর মৃধার ঘর থেকে নগদ ১০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন, তার ভাই রুহুল মৃধার ঘর থেকে নগদ আট হাজার টাকা ও একটি মোবাইল ফোন এবং পার্শ্ববর্তী শহিদুল হাওলাদারেরে ঘর থেকে চার হাজার টাকা ও একটি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়।
এছাড়া (শুক্রবার) দিবাগত রাতে দক্ষিন রাজাপুর গ্রামের রেজাউল খাঁনের ঘরে প্রবেশ করে একটি এলইডি টেলিভিশন ও দুইটি মোবাইল ফোন এবং মালসা গ্রামের হবিব ফরাজির ইজিবাইকের চারটি ব্যাটারী চুরি করে নিয়ে যায়।
উল্লেখ্য করোনা পরিস্থিতিতে লকডাউনের সুযোগে গত দেড় মাসে শরনখোলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে শতাধিক চুরির ঘটনা ঘটেছে। এ ডাকাতির ঘটনায় হাট-বাজার ও গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শরণখােলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, ডাকাতির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাছাড়া, ছোটখোটো দু-একটি চুরির ঘটনা ঘটলেও এ বিষয় থানায় কেউ অভিযোগ করে না।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.