পারভেজ খান, মোংলা(বাগেরহাট)প্রতিনিধি।।
বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব মোঃ নাসিম এবং বর্তমান মন্ত্রীসভার সদস্য ধর্মপ্রতিমন্ত্রী জনাব শেখ মোঃ আব্দুল্লাহর ম্রত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মোংলা পৌর আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি শেখ আঃ রহমান ও সাধারন সম্পাদক আলহাজ শেখ মোঃ কামরুজ্জামান জসিম ।
তারা তাদের শোক বার্তায় বলেন, এই প্রতিকুল পরিস্থিতে আমরা দুজন গুরুত্বপূর্ণ অভিবাবক হারালাম ,যাদের আমরা আর কোন দিন আমাদের মাঝে ফিরে পাবনা ।
তারা আরও বলেন , পৃথিবী থেকে তাদের এই প্রস্থানে আমাদের অপূরণীয় ক্ষতি সাধিত হল যা পুরন হবার নয় তাই আমাদের উচিৎ এই দুই মহান ব্যক্তির আদর্শে লালিত হয়ে মানুষের মাঝে তাদের কর্মে তাদের বাচিয়ে রাখা ।এছাড়া মরহুমাদের প্রতি এবং পরিবারে প্রতি গভীর সমবেদনা ও তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ।
আওয়ামীলীগ ছাড়া স্থানীয় ছাত্রলীগ , যুবলীগ , সহ সহযোগী সংগঠনের সবাই তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.